নিক-প্রিয়াঙ্কার ভালোবাসার গল্প

বিনোদন ডেস্ক

বিনোদন

তারকাদের প্রেমের গল্প বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রে থাকে। বিশেষ করে পর্দার বাইরের সম্পর্ক যখন বাস্তব জীবনে পূর্ণতা পায়, তখন তা

2026-07-17T17:50:31+00:00
2026-07-17T17:51:25+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিনোদন
নিক-প্রিয়াঙ্কার ভালোবাসার গল্প
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৫:৫১ পিএম
সংগৃহীত ছবি
তারকাদের প্রেমের গল্প বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রে থাকে। বিশেষ করে পর্দার বাইরের সম্পর্ক যখন বাস্তব জীবনে পূর্ণতা পায়, তখন তা আরও বেশি আলোচনার জন্ম দেয়। হলিউড-বলিউডের জনপ্রিয় দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমও তেমনই এক আলোচিত অধ্যায়। দীর্ঘদিন পর তাদের সম্পর্কের শুরুর গল্প নতুন করে সামনে এনেছেন নিক জোনাস নিজেই। জানালেন, একটি সাধারণ বার্তাই কীভাবে বদলে দিয়েছিল তাঁদের জীবনের গতিপথ।

সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘হে জোনাস!’-এ অতিথি হয়ে প্রিয়াঙ্কা ও নিক জানান, ২০১৬ সালে তৎকালীন টুইটারে (বর্তমান এক্স) পাঠানো একটি ব্যক্তিগত বার্তাই তাঁদের সম্পর্কের সূচনা করে।

নিক জানান, তাঁর ভাই কেভিন জোনাসের কাছ থেকেই প্রথম প্রিয়াঙ্কার অভিনীত মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ সম্পর্কে জানতে পারেন। পরে লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে সিরিজটির একটি বিশাল বিলবোর্ড দেখে কৌতূহলী হয়ে প্রিয়াঙ্কার এক্স প্রোফাইল খুঁজে দেখেন। সেখানে দেখতে পান, প্রিয়াঙ্কা তাঁকে ফলো করছেন। এরপরই সাহস করে একটি ব্যক্তিগত বার্তা পাঠান।

পডকাস্টে প্রকাশিত স্ক্রিনশট অনুযায়ী, নিকের প্রথম বার্তাটি ছিল, হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?

জবাবে প্রিয়াঙ্কা লেখেন, হাই... গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।

প্রিয়াঙ্কা জানান, শুরুতে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি সত্যিই প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন। তাই একটি ফ্যাশন শোর পর টাইমস্ট্যাম্পসহ ক্যামেরার দিকে তাকিয়ে থাকা একটি ছবি পাঠাতে বলেছিলেন। সেই বুদ্ধিদীপ্ত বিষয়টি তাঁর বেশ ভালো লেগেছিল বলেও জানান অভিনেত্রী।

এরপর নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয়। নিক বলেন, প্রায় দেড় বছর পর তাঁদের ডেটিং শুরু হয় এবং পরে বাগদান সম্পন্ন হয়।

আড্ডায় ব্যক্তিগত জীবনের আরও একটি মজার তথ্যও সামনে আসে। প্রিয়াঙ্কার দাবি, বলিউডের গসিপ সম্পর্কে তিনি নয়, বরং নিকই বেশি আপডেট থাকেন। নিক জানান, তিনি গোপনে কয়েকটি বলিউডভিত্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করেন এবং সেখান থেকেই নানা খবরাখবর রাখেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ারে অস্কার-পরবর্তী আয়োজনে প্রথমবার মুখোমুখি দেখা হয় প্রিয়াঙ্কা ও নিকের। ২০১৮ সালে তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং একই বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিস্টান—দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন এই তারকা জুটি।

২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে পরিবার ও নিজ নিজ পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা ও নিক।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: