যে শর্তে আবারও বিয়ে করবেন পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা আগেও বহুবার জানিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। এবার সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে

2026-07-16T21:06:05+00:00
2026-07-16T21:06:05+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিনোদন
যে শর্তে আবারও বিয়ে করবেন পরীমনি
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা আগেও বহুবার জানিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। এবার সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মজার এক ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। 

সেমিফাইনালের আগে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন। পরে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠতেই হ্যারি কেইনকে উদ্দেশ্য করে দেন আরেকটি রসিকতাপূর্ণ পোস্ট। দুটি পোস্টই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর আগে নিজের ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার এই ঘোষণার পরই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সংবাদ লেখা পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ৯১ হাজার ৯০০-এর বেশি প্রতিক্রিয়া, ২৩ হাজারের বেশি মন্তব্য এবং হাজারো শেয়ার হয়েছে।

কয়েক ঘণ্টা পর মাঠের লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শেষে রাত ৩টা ১৫ মিনিটে আবারও ফেসবুকে পোস্ট দেন পরীমনি।

টেলিভিশনের পর্দায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এই পোস্টটিও দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এতে ১ লাখ ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ১ হাজার ৬০০-এর বেশি মন্তব্য জমা পড়েছে।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থনে সরব রয়েছেন পরীমনি। দলের প্রতিটি জয়ই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপন করেছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’, আর পেছনে লেখা ছিল ‘পরী’।

ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নিয়ে তৈরি একটি বিশেষ গান। গানে যে ফুটবলারের নাম এসেছে, পরীমনি সেই খেলোয়াড়ের পরিচিত উদ্‌যাপনের ভঙ্গি অনুকরণ করেছেন। মাঠের আসল ফুটেজের সঙ্গে তার উপস্থাপনা মিলিয়ে ভিডিওটি ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়।

পরীমনির ব্যক্তিজীবনের একাধিক বিয়ে নিয়ে আগে থেকেই আলোচনা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। তবে ‘আবার বিয়ে’ নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যকে অধিকাংশ ভক্তই নিছক রসিকতা হিসেবেই দেখছেন।

এবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।


  বিষয়:   পরীমনি  আর্জেন্টিনা  বিশ্বকাপ ২০২৬  লিওনেল মেসি  হ্যারি কেইন  ভাইরাল পোস্ট  ফাইনাল 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: