আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে তৌসিফ মাহবুব, বললেন ‘জয় আমাদের অভ্যাস’

বিনোদন ডেস্ক

বিনোদন

ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের

2026-07-16T21:18:30+00:00
2026-07-16T21:18:30+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিনোদন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে তৌসিফ মাহবুব, বললেন ‘জয় আমাদের অভ্যাস’
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবও। সামাজিকমাধ্যমে দেওয়া তার একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস ইতোমধ্যেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ম্যাচ শেষে নিজের ফেসবুক হ্যান্ডেলে তৌসিফ লেখেন, আমরা আর্জেন্টিনা। জয় আমাদের অভ্যাস।

মাত্র কয়েকটি শব্দের এই বার্তাই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। পোস্টটিতে অসংখ্য আর্জেন্টিনা সমর্থক মন্তব্য করে দলের প্রশংসা করেছেন। অনেকেই তৌসিফের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফাইনালে দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

বাংলাদেশের শোবিজ অঙ্গনে তৌসিফ মাহবুব দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচেও তিনি সামাজিকমাধ্যমে নিজের পছন্দের দলের প্রতি সমর্থন জানিয়ে থাকেন।

উল্লেখ্য, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ২০ জুলাই স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: