পরীমনির বিয়ের সব খরচ বহনের ঘোষণা জয়ের

বিনোদন ডেস্ক

বিনোদন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফের বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় থাকা ঢালিউড অভিনেত্রী পরীমনিকে ঘিরে নতুন চমক দিলেন উপস্থাপক ও অভিনেতা

2026-07-17T16:22:58+00:00
2026-07-17T16:23:44+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিনোদন
পরীমনির বিয়ের সব খরচ বহনের ঘোষণা জয়ের
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৪:২৩ পিএম
ফাইল ছবি
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফের বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় থাকা ঢালিউড অভিনেত্রী পরীমনিকে ঘিরে নতুন চমক দিলেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেত্রীর বিয়ের যাবতীয় খরচ নিজেই বহন করবেন বলে ফেসবুকে ঘোষণা দিয়েছেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে তিনি নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেন। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জয় লেখেন, নিজের একটা ভুলের জন্য পরীমনির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে, তবে ভাই হিসেবে ওর বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।

জয়ের এই ঘোষণার পর মুহূর্তেই পোস্টটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। কেউ এটিকে মজার ছলে দেওয়া প্রতিশ্রুতি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এতে পরীমনির বিয়ের আলোচনা আরও জোরালো হলো।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করব, ফাইনাল।

পরে আর্জেন্টিনা জয় নিশ্চিত হওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে তিনি আরেকটি পোস্ট দেন। সেখানে লেখেন, হ্যারি কেন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!

পরীমনির ওই দুটি পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই তার সম্ভাব্য বিয়ে নিয়ে সামাজিকমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে জয়ের বিয়ের খরচ বহনের ঘোষণা বিষয়টিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে পরীমনি কবে, কাকে কিংবা আদৌ বিয়ে করছেন কি না—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: