শেষ হলো জল্পনা, রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

বিনোদন

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার

2026-07-16T21:11:13+00:00
2026-07-16T21:11:13+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিনোদন
শেষ হলো জল্পনা, রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নিজে উপস্থিত হয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এর আগে গত জুন মাসেও তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে সংসদের নিয়ম অনুযায়ী, সদস্যকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হয়। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এবার তিনি সরাসরি সংসদে গিয়ে পদত্যাগ করেন।

কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। এর আগে দলটির আরও কয়েকজন সদস্য—সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক—পদত্যাগ করেছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, সেখানে কোয়েল মল্লিকের নামও ছিল। পরে এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণের পর কোয়েল বলেছিলেন, সংসদ সদস্য হওয়া তার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয়ও ব্যক্ত করেছিলেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: