ব্রাজিল ছেড়ে এবার ইংল্যান্ডের পথে অভিনেত্রী হিমি!

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বরাবরই ব্রাজিল ফুটবল দলের সমর্থক। চলমান বিশ্বকাপেও তাকে ব্রাজিলের পক্ষেই সরব থাকতে দেখা গেছে।

2026-07-15T20:36:31+00:00
2026-07-15T20:36:31+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বিনোদন
ব্রাজিল ছেড়ে এবার ইংল্যান্ডের পথে অভিনেত্রী হিমি!
বিনোদন ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম 
ক্লোলাজ ছবি
ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বরাবরই ব্রাজিল ফুটবল দলের সমর্থক। চলমান বিশ্বকাপেও তাকে ব্রাজিলের পক্ষেই সরব থাকতে দেখা গেছে। তবে নকআউট পর্বে ব্রাজিল বিদায় নেওয়ার পর থেকে প্রিয় দল নিয়ে তেমন কোনো পোস্ট বা মন্তব্য করেননি তিনি। বরং আর্জেন্টিনাকে নিয়ে মজার ছলে নানা মন্তব্য করেই বিশ্বকাপের সময় পার করছেন এই অভিনেত্রী।

নকআউট ও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু মজার পোস্ট করেছিলেন হিমি। এবার সেমিফাইনালের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। তার মতো অনেক ব্রাজিল সমর্থকও এবার ইংল্যান্ডের পক্ষ নিয়েছেন। ফুটবলপ্রেমীরা মজার ছলে বলছেন, ব্রাজিল থেকে এবার ইংল্যান্ডের পথে পাড়ি দিয়েছেন সমর্থকেরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন হিমি। সেখানে তাকে ইংল্যান্ডের জার্সি পরা অবস্থায় দেখা যায়। যদিও ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছবির সঙ্গে হিমি লিখেছেন, ‘প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস। আজকের ম্যাচের জন্য শুভকামনা।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন তিনি।

এদিকে হিমির এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে মজার আলোচনা। অনেকে মন্তব্য করছেন, হিমি যেদিন যে দলের জার্সি পরেন, সেই দলের ভাগ্য নাকি খারাপ হয়। তাই আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের অবস্থাও ভালো হবে না বলে রসিকতা করছেন কেউ কেউ।

আবার একজন লিখেছেন, ‘আচ্ছা, এবার সেমিফাইনালে ব্রাজিলকে যে দেখছি না! তারা কি সরাসরি ফাইনাল খেলবে?’

হিমির পোস্টে মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়ার সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে যায়। পাশাপাশি মন্তব্য জমা পড়ে প্রায় ১০ হাজার। এতে বোঝা যায়, তার অনুসারীরা পোস্টটিকে বেশ উপভোগ করছেন।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।


  বিষয়:   জান্নাতুল সুমাইয়া হিমি  ব্রাজিল সমর্থক  ইংল্যান্ড ফুটবল  আর্জেন্টিনা সেমিফাইনাল 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: