আদালতে চিত্রনায়িকা ববির আত্মসমর্পণ, পেলেন জামিন

ভোরের ডাক ডেস্ক

বিনোদন

প্রতারণার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

2026-07-15T18:39:22+00:00
2026-07-15T18:39:22+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বিনোদন
আদালতে চিত্রনায়িকা ববির আত্মসমর্পণ, পেলেন জামিন
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
প্রতারণার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে জামিন দেন। 

রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন ববি। পরে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।

এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন—বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন সোহেল রানা।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। সেই অনুযায়ী ২০ নভেম্বর গুলশানে বিটিএলের কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। এসব ব্যাটারির মোট মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

অভিযোগে বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও আসামিরা নির্ধারিত সময়ে টাকা না দিয়ে টালবাহানা করেন। পরে গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে পাওনা টাকা চাইতে বিটিএলের কার্যালয়ে গেলে তাঁকে জানানো হয়, কোনো অর্থ দেওয়া হবে না। এ সময় তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন।


  বিষয়:   ইয়ামিন হক ববি  চিত্রনায়িকা ববি  প্রতারণার মামলা  জামিন  গুলশান থানা  আদালত  লিথিয়াম আয়রন ব্যাটারি 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: