সারা দেশে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :
মানিকগঞ্জ : দিবসটি উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।
কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। এতে বক্তব্য রাখেন উপজেলা এসিল্যান্ড সজীব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দীন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ কবির খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুহাম্মদ আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
জয়পুরহাট : নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
হবিগঞ্জ : সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল হবিগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল রশিদ সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
মাগুরা : মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জনের কার্যালয়, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির এবং মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন।
ঝালকাঠি : বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, এসিল্যান্ড মেহেদি হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. হাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেসক্লাব, এনসিপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসিূচর মধ্যদিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া এবং আলোচনাসভার আয়োজন করা হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পক্ষে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, শহীদ তারেক হোসেনের বাবা আশহাদুল ইসলাম ও শহীদ মতিউর রহমানের পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা সাগর আহমেদ প্রমুখ।
নীলফামারী : নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে শহরের বিডি হল সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএনও’র সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দির উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
আত্রাই (নওগাঁ) : আত্রাইয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার ওসি মো.মাহবুব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, জুলাই শহীদ শাকিল আহম্মেদের বাবা আবেদ আলী প্রমুখ।
পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড শিবু দাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা কৃষি অফিসার সৃতি রানী সরকার, সাবেক পুঠিয়া পৌর চেয়ারম্যান আসাদুল হক আসাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহাবুবা আকতার, ডিজিএম (নাটোর পল্লী বিদ্যুৎ-১) আহাসানুল করিম, পল্লী উন্নয়ন অফিসার আঞ্জুমানআরা খাতুন, জামাত নেতা আনোয়ার হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনূর খাতুন, পুঠিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এমপি প্রতিনিধীগণ, জুলাইযোদ্ধা রোকনুজ্জান রিকো, সাফি আহমেদ সিদ্দিক প্রমুখ।
রাজনগর (মৌলভীবাজার) : রাজনগরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-আমিন, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
লামা (বান্দরবান) : বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, সহকারী বন সংরক্ষক মাসুম আলম, লামা থানার ওসি কায়ছার হামিদ, কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার, উপজেলা জামায়েত ইসলামির আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জুলাইযোদ্ধা, আবুল বাশার, মো.আরফান প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এছাড়াও জুলাই শহীদ দিবসে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসিল্যান্ড সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সোহানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জে শহীদ দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। ইউএনও সুমন চৌধুরীর সভাপতিত্বে সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়, প্রাণিসম্পদ অফিসার আতিকুর রহমান, এনসিপির মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী যেমন মিয়া, গণ অধিকার সদস্য সচিব রবিন চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল বারী, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। আলোচনা সভায় বক্তব্য দেন মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা, জুলাই শহীদ শামীম মিয়ার স্ত্রী পেয়ারা বেগম, জুলাইযোদ্ধা হৃদয় মিয়া, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু প্রমুখ।
ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিল্যান্ড সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, অফিসার ইনচার্জ মিন্টু রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা জামাতি ইসলামের আমির মাওলানা কামরুজ্জামান, শহীদ বায়েজিদ বোস্তমীর মা প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল জিয়া, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম, ছাত্র নেতা আতিউর রহমান হাসুসহ অনেকে।
কাউখালী (পিরোজপুর) : জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলায় শহীদদের স্মৃতিচারণ ও মাগফেরাত কামনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। সভায় জুলাই আন্দোলনে সম্মুখসারিতে থাকা কাউখালীর দুই তরুণ ইসমাইল হোসেন, পলাশ আহমেদ, ও মিনহাজুল ইসলাম তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম মো. রাজু আহমেদ প্রমুখ।
লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইনহস প্রমুখ।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ প্রমুখ।
বদলগাছী (নওগাঁ) : নওগাাঁর বদলগাছীতে জুলাই যোদ্ধা দিবস ঊদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে। গতকাল বেলা ১১টায়। বদলগাছী উপজেলা বিএপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, জুলাই যোদ্ধা রাকিবুল হাসান, জুলাই যোদ্ধা তাহসিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাকির হোসেন প্রমুখ বক্তব্য রানে।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন হলরুমে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে গতকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জামাতের উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ , পৌর আমির রফিক আহমেদ রাসেল, প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, অধ্যাপক আলতাবুর রহমান, সুমনসহ প্রমুখ।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন হলরুমে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে গতকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক ফাবিয়ান আফ্রিদ প্রীতম, জুলাই যুদ্ধা তানভীর আহমেদ, সুমনসহ প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের রক্তের ঋণ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নরেন্দ্র রায় চৌধুরীসহ প্রমুখ।