চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লবণ কারখানায় আগুনে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী

2026-07-16T16:10:40+00:00
2026-07-16T16:10:40+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লবণ কারখানায় আগুনে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটেছে। দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানালেন, দগ্ধ ১০ জনই লবণ কারখানার শ্রমিক। তাদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দগ্ধরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার তথ্য পেয়ে ২টি গাড়ি নিয়ে ফায়ার কর্মীরা কারখানায় যান। ২০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে তারা ফেরত আসেন।

কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বেশকিছু কার্টন পুড়ে গেছে। তবে দগ্ধদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বের করে নিয়ে যাওয়া হয় বলে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরতরা জানালেন।


  বিষয়:   চট্টগ্রাম  লবণ কারখানা  আগুনে দগ্ধ ১০ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: