পুলিশকে প্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান আইজিপির

রাজশাহী সংবাদদতা

সারাদেশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন,সাইবার অপরাধ, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বর্তমানে

2026-07-16T20:31:46+00:00
2026-07-16T20:31:46+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশকে প্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান আইজিপির
রাজশাহী সংবাদদতা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম 
ছবি ভোরের ডাক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বর্তমানে পুলিশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ কার্যকরভাবে দমনে পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ হয়ে উঠতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান সময়ে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই অপরাধ দমনে দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং নিয়মিত নিজেকে হালনাগাদ রাখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ফরেনসিকসহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ভয়ভীতি, প্রভাব, অনুরাগ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে মামলা তদন্ত করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জনগণের আস্থা অর্জনের জন্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পুলিশ সদস্যদের আচরণেই জনগণের আস্থা তৈরি হবে। বাংলাদেশ পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে আইজিপি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুলিশ অ্যাকাডেমি সূত্রে জানা যায়, ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে ২০২৫ সালের জুলাই মাসে প্রশিক্ষণ শুরু করেন ৫২৭ জন শিক্ষানবিশ। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে এবারের সমাপনী কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ জন ক্যাডেট অংশ নেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: