তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: নাহিদ ইসলাম

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী চীন সফর করলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অর্জন নিয়ে ফিরতে

2026-07-16T20:20:03+00:00
2026-07-16T20:20:03+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: নাহিদ ইসলাম
কুড়িগ্রাম সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:২০ পিএম 
ছবি ভোরের ডাক
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী চীন সফর করলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অর্জন নিয়ে ফিরতে পারেননি। তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার বাজেট বৈষম্যের মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। তিনি ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান।

তিনি আরও বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল ক্রয় না করে দেশের কৃষিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ সুবিধা বৃদ্ধি, সার ও বীজের সহজলভ্যতা নিশ্চিত করা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবি জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: