নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

2026-07-16T15:39:52+00:00
2026-07-16T15:39:52+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৩৯ পিএম 
ছবি : ভোরের ডাক
জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম থেকে তিনজন শহীদ এবং সারা দেশে আবু সাঈদসহ অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই)  চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

মেয়র বলেন, জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাদের পরিবার এবং আহত যোদ্ধাদের পুনর্বাসন ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

মেয়র বলেন, চট্টগ্রাম সব সময় দেশের আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থান— প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে চট্টগ্রামের মানুষের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। 

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম থেকে তিনজন শহীদ এবং সারা দেশে আবু সাঈদসহ অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভেদ ভুলে সবাইকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি, শহীদ পরিবারের খোঁজ-খবর নিচ্ছেন, পুনর্বাসনের ব্যবস্থা করছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।

মেয়র জানান, তিনি নিজেও শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। দেশের প্রতিটি শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ ওয়াসিম আকরামের নাম অন্তর্ভুক্ত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী প্রত্যেক শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো শহীদের নাম বাদ পড়া দুঃখজনক। বিষয়টি দ্রুত সংশোধন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের প্রকৃত ঘটনা এবং গণ–অভ্যুত্থানের চেতনাকে বিকৃত না করে সঠিকভাবে প্রচার ও প্রসারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।

স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে মেয়র বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা দেখা দিলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব হস্তান্তর করলে, চট্টগ্রাম সিটি করপোরেশন এর সংরক্ষণ ও উন্নয়নের দায়িত্ব পালন করবে।ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন অতীতের মতো ভবিষ্যতেও জুলাই-আগস্টের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।


  বিষয়:   নতুন প্রজন্ম  জুলাইয়ের সঠিক ইতিহাস  তুলে ধরতে হবে  চসিক মেয়র 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: