বগুড়ায় ‘সফল চাষি’ প্রকল্পের কৃষকদের নিয়ে লাইট হাউজের সেমিনার

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় ‘সফল চাষি’ প্রকল্পের কৃষকদের নিয়ে কোয়ার্টারলি নেটওয়ার্কিং অ্যান্ড নলেজ শেয়ারিং সেমিনার আয়োজন করেছে লাইট হাউজ। সেমিনারে আধুনিক

2026-07-16T14:51:21+00:00
2026-07-16T14:51:21+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় ‘সফল চাষি’ প্রকল্পের কৃষকদের নিয়ে লাইট হাউজের সেমিনার
বগুড়া সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৫১ পিএম 
ছবি ভোরের ডাক
বগুড়ার কাহালু উপজেলায় ‘সফল চাষি’ প্রকল্পের কৃষকদের নিয়ে কোয়ার্টারলি নেটওয়ার্কিং অ্যান্ড নলেজ শেয়ারিং সেমিনার আয়োজন করেছে লাইট হাউজ। সেমিনারে আধুনিক কৃষি পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার, ব্যতিক্রমী ফসল উৎপাদন, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং স্মার্ট কৃষক গড়ে তোলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে গতকাল বুধবার কাহালু পৌরসভা হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। চাষাবাদে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং লাভজনক কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস। এতে উপস্থিত ছিলেন লাইট হাউজ বগুড়ার ‘সফল চাষি’ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাদিক আল হায়াত, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এজেডএম মাহাদি হাসান, কল সেন্টার এক্সিকিউটিভ আলমগীর রশিদ, কল সেন্টার ম্যানেজার মোছা. সালমা খাতুন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুল আল কাফি। কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী ও পুরুষ কৃষকরা সেমিনারে অংশ নেন।

লাইট হাউজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সফল চাষি’ প্রকল্পের আওতায় কৃষকদের অ্যাপ, চ্যাটবট, মেসেঞ্জার ও কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন কৃষি সেবা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। কল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক তথ্য ও পরামর্শ কৃষকদের জন্য সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখছে। এছাড়া উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীবনমান উন্নয়ন, নারী কৃষকদের ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে অধিকার নিশ্চিত করার বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: