মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।রবিবার (১৯ জুলাই) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ

2026-07-19T15:12:14+00:00
2026-07-19T15:12:14+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:১২ পিএম 
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

রবিবার (১৯ জুলাই) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান , গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং ও মাধবপুরের জগদীশপুর এলাকায় পৃথক  অভিযান চালিয়ে রাসেল মিয়া (৩৯), শিপন মিয়া (২৫) ও অহিবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গত ২০ জুন ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় পুলিশের পোশাক পরিহিত ডাকাতরা একটি প্রাইভেট কারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯৩ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও গাড়ি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মাধবপুর থানায় দায়ের হওয়া মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে র‍্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 


  বিষয়:   মাধবপুর  ডাকাতি  মামলা  ৩ আসামি গ্রেপ্তার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: