গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে বিষাক্ত মিথানল পান, ২ যুবকের মৃত্যু

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে বিষাক্ত মিথানল পান করার ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায়

2026-07-19T20:53:11+00:00
2026-07-19T20:53:11+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে বিষাক্ত মিথানল পান, ২ যুবকের মৃত্যু
গাজীপুর সংবাদদাতা
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে বিষাক্ত মিথানল পান করার ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সজিব (২২) এবং একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে রনি মিয়া (২০)। সজিব কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি একই এলাকায় নানীর সঙ্গে থেকে আশুলিয়ার একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনকে অ্যালকোহল বলে একটি তরল পানীয় দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই পানীয়টি ছিল শিল্পকারখানায় ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক মিথানল। স্থানীয়ভাবে জানা গেছে, সাগর নামে এক ব্যক্তি এটি পান করান।

পানীয়টি পানের পরদিন সকাল থেকেই সজিব ও রনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাঁদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে সজিব এবং বিকেল সাড়ে ৪টার দিকে রনি মিয়া মারা যান।

রনির নানী রেজিয়া খাতুন বলেন, রনি আমার সঙ্গে থেকে পড়াশোনা করত। আমি ভিক্ষা করে তার লেখাপড়ার খরচ চালাতাম। সে কোনো ধরনের নেশা করত না। তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, মিথানল বিষক্রিয়ার কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ঢাকা শাহবাগ থানা থেকে মৃত্যুর বিষয়ে বার্তা পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী সাগর পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: