মাস্টারমাইন্ড মাইকেলসহ গ্রেপ্তার আরো ৯, অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা এলাকায় চাঁদা দাবির জেরে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে প্রকাশ্য ব্যাপক ভাঙচুর ও হামলা চালিয়ে ৩৫ লাখ

2026-07-19T16:15:01+00:00
2026-07-19T16:15:01+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা
মাস্টারমাইন্ড মাইকেলসহ গ্রেপ্তার আরো ৯, অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম 
মাস্টারমাইন্ড মাইকেলসহ গ্রেপ্তার আরো ৯, অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা এলাকায় চাঁদা দাবির জেরে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে প্রকাশ্য ব্যাপক ভাঙচুর ও হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় মূল হোতা মাইকেলসহ সরাসরি জড়িত ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি র‌্যাবের মিডিয়া অফিসার নিশ্চিত করেছেন। এর আগে পুলিশ গ্রেপ্তার  করেছিল ৮ জনকে। এ পর্যন্ত এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাইকেল, তুহিন ও আকবর হোসেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বানিয়াচং এলাকার বাসিন্দা। আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান ও সৈরত হোসেন হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং সাইফুদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেটের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ডেভিড-ইমন পরিচয়ধারী এক সন্ত্রাসী এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতন বাবদ রাখা ৩৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় ডিডিএনের ব্যবস্থাপক বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। এরপর শনিবার চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১৫ জুলাই একই ঘটনায় অভিযুক্ত আরো ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: