সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

সততা, দক্ষতা ও নিরপেক্ষতাকে পেশাগত জীবনের মূল ভিত্তি হিসেবে ধারণ করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ

2026-07-16T14:40:34+00:00
2026-07-16T14:40:34+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম 
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
সততা, দক্ষতা ও নিরপেক্ষতাকে পেশাগত জীবনের মূল ভিত্তি হিসেবে ধারণ করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। অনুষ্ঠানে ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

মো. আলী হোসেন ফকির কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত করতে হবে। একই সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এসআইরা কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান ‘বেস্ট ক্যাডেট’, মো. সাইফুল ইসলাম ‘বেস্ট একাডেমিক’, তৌকির আহমেদ ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, আশরাফুল ইসলাম ‘বেস্ট সুইমার’ এবং মো. কামরান শেখ ‘বেস্ট শুটার’ হিসেবে পুরস্কৃত হন।

সমাপনী কুচকাওয়াজে সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আইজিপি সফল আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, মৌলিক প্রশিক্ষণ শেষে ৫০০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে দুই বছরের বাস্তবমুখী প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: