দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

ঝালকাঠি সংবাদদাতা

সারাদেশ

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় জেলা

2026-07-15T14:30:12+00:00
2026-07-15T14:30:12+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন
ঝালকাঠি সংবাদদাতা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:৩০ পিএম 
ছবি ভোরের ডাক
তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় জেলা প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৬টি শাখা ডাকঘরের ১৬৯ জন নারী-পুরুষ কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা সভাপতি মানিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক আলমিন হাওলাদার।

বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও শ্রমের মূল্য বিবেচনায় শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। দীর্ঘদিন ধরে এ দুই দফা দাবি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন শেষে কর্মচারীরা একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। এ সময় দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: