ফটিকছড়িতে যৌক্তিক স্থানে সদর দপ্তরের দাবিতে, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের নবঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে উত্তর ফটিকছড়ির ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা

2026-07-14T18:51:36+00:00
2026-07-14T18:51:36+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে যৌক্তিক স্থানে সদর দপ্তরের দাবিতে, শিক্ষার্থীদের বিক্ষোভ
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রামের নবঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে উত্তর ফটিকছড়ির ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। একই সঙ্গে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়নহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বঘোষিত এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় নারায়নহাট আদর্শ ডিগ্রি কলেজ ও হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে নেমে বিক্ষোভ করেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নবঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুরে না রেখে নারায়নহাট ও দাঁতমারার মধ্যবর্তী জুজখোলা মৌজায় স্থাপন করতে হবে। তাদের দাবি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক সেবার দিক থেকে জুজখোলা মৌজাই উত্তর উপজেলার সদর দপ্তরের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।

শিক্ষার্থীদের অভিযোগ, জনগণের মতামত ও বাস্তবতা উপেক্ষা করে সদর দপ্তরের স্থান নির্ধারণ করা হয়েছে। তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপনের দাবি জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এদিকে, বিষয়টি জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: