‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি’

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ঢালিউডের দুই তারকা ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের খুনসুঁটি এবার আরও জমে উঠেছে। মেসিকে

2026-07-14T14:24:27+00:00
2026-07-14T14:24:27+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
বিনোদন
জয়কে ওমর সানির হুঁশিয়ারি
‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি’
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ঢালিউডের দুই তারকা ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের খুনসুঁটি এবার আরও জমে উঠেছে। মেসিকে নিয়ে মন্তব্যের জেরে জয়ের ব্যঙ্গাত্মক পোস্টের পাল্টা জবাবে ওমর সানী এবার ‘অরিজিনাল চাবুক’ অর্ডার করার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে এটিকে নিছক খেলাধুলা নিয়ে বন্ধুত্বপূর্ণ মজা বলেই উল্লেখ করেছেন তিনি।

বিশ্বকাপ ফুটবল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানী ও উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া কথার লড়াই এবার নতুন মোড় নিয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৪৬ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী লিখেছেন, শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।

তবে পোস্টের শেষেই তিনি ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ উল্লেখ করে পরিষ্কার করেছেন, এটি কেবল বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বন্ধুত্বপূর্ণ রসিকতা, ব্যক্তিগত কোনো বিরোধ নয়।

এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই প্রসঙ্গ টেনে শাহরিয়ার নাজিম জয় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন বুঝতে পেরেছেন।

জয়ের ওই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাল্টা জবাব দেন ওমর সানী। ‘অরিজিনাল চাবুক’ অর্ডারের কথা জানিয়ে দেওয়া তার পোস্টও ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দুই তারকার এই কথার লড়াইকে অবশ্য বেশিরভাগ নেটিজেনই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে হাস্যরসাত্মক বিনোদন হিসেবেই দেখছেন। তাদের পোস্টের মন্তব্যেও মজার প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে অসংখ্য অনুসারীকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: