পর্দার অন্তরঙ্গ দৃশ্য আর ব্যক্তিগত সম্পর্ক এক নয়: সিম্পল কৌল

বিনোদন ডেস্ক

বিনোদন

পর্দার অন্তরঙ্গ দৃশ্যকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মেলানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সিম্পল কৌল। তাঁর মতে, চুম্বন

2026-07-13T21:04:16+00:00
2026-07-13T21:04:16+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বিনোদন
পর্দার অন্তরঙ্গ দৃশ্য আর ব্যক্তিগত সম্পর্ক এক নয়: সিম্পল কৌল
বিনোদন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
সংগৃহীত ছবি
পর্দার অন্তরঙ্গ দৃশ্যকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মেলানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সিম্পল কৌল। তাঁর মতে, চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় একজন শিল্পীর পেশাগত দায়িত্বের অংশ, আর সম্পর্ক টিকে থাকে সততা ও বিশ্বাসের ওপর অভিনয়ের ওপর নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘তারক মেহতা কা উল্টা চশমা’খ্যাত এই অভিনেত্রী বলেন, গল্পের প্রয়োজনে চিত্রনাট্যে যে ধরনের দৃশ্য থাকে, সেগুলো পেশাদারিত্বের সঙ্গেই সম্পন্ন করা হয়।

সিম্পল কৌল বলেন, অভিনয় একটি পেশা। যদি কোনো অভিনেতা বা অভিনেত্রীকে চুম্বন কিংবা অন্য কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়, সেটি তার কাজেরই অংশ। ব্যক্তিগতভাবে আমার স্বামী বা সঙ্গীকে যদি পেশাগত কারণে এমন দৃশ্যে অভিনয় করতে হয়, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। কারণ, এটি শুধুই অভিনয়। তবে সম্পর্কের বাইরে বাস্তবে অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

সাক্ষাৎকারে বর্তমান বিনোদন অঙ্গনে সম্পর্ক, বিশ্বাস ও প্রতারণার বিষয়েও নিজের মত তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, প্রতারণার কোনো বিকল্প ব্যাখ্যা নেই। যদি দুজন মানুষ সত্যিই একে অপরকে ভালোবাসেন, তাহলে তাদের সম্পর্কে সততা ও প্রতিশ্রুতি থাকা জরুরি।

তিনি আরও বলেন, সম্পর্কের মধ্যে অন্য কারও প্রতি আকর্ষণ তৈরি হলে সেটি লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা উচিত। আর কেউ যদি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকতে না চান, সেটিও তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। তবে একটি গুরুতর সম্পর্কে সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ সিম্পল কৌল। ‘কুতুম্ব’, ‘শরারত’, ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘ওয়ে জ্যাসি’, ‘যম হ্যায় হাম’, ‘দিল্লি ওয়ালি ঠাকুর গার্লস’ এবং ‘জিদ্দি দিল মানে না’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি অভিনয়শিল্পীদের ব্যক্তিগত জীবন ও পর্দার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্কের মধ্যেই তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রীর মতে, পর্দার অভিনয়কে পেশাগত দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত, আর ব্যক্তিগত সম্পর্কের মূল্যায়ন হওয়া উচিত সততা ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: