ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা, মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক

বিনোদন

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার

2026-07-13T20:42:30+00:00
2026-07-13T20:42:30+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বিনোদন
ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা, মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বিনোদন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। সোমবার (১০ জুলাই) তাকে হাওড়া আদালতে হাজির করা হয়।

নিজের ম্যানেজারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন শ্রাবন্তী। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার বাসিন্দা এবং একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। একই প্রতিষ্ঠানে কাজ করেন অভিযোগকারী তরুণীও। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল ওই তরুণী অভিযুক্তের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে ২৭ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ রোববার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। তবে আদালতে নেওয়ার সময় এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত।

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী অভিযোগ দায়েরের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, অভিযুক্ত ও অভিযোগকারী দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু। ঘটনার পর প্রায় আড়াই মাস পর অভিযোগ দায়ের করার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তবে তদন্তে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে জানান তিনি। আদালত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানান, ২০২৪ সাল থেকে একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তার কাজের শিডিউল ও বিভিন্ন ইভেন্ট দেখাশোনা করছে। অভিযুক্ত ব্যক্তি ওই সংস্থার কর্মী এবং সংস্থার পক্ষ থেকেই তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শ্রাবন্তী জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তার ব্যক্তিগত জীবনের বিষয়ে বিস্তারিত না জানলেও বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ওই কর্মীকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে।


  বিষয়:   শ্রাবন্তী চট্টোপাধ্যায়  ধর্ষণ অভিযোগ  ম্যানেজার গ্রেফতার  টলিউড  হাওড়া পুলিশ  চ্যাটার্জিহাট থানা  ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: