রাঘবের পার্টিতে বিশৃঙ্খলা, অস্বস্তিতে শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। অতিরিক্ত ভিড়ের কারণে অস্বস্তিতে পড়েন শাহরুখ

2026-07-13T19:00:54+00:00
2026-07-13T19:45:30+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বিনোদন
রাঘবের পার্টিতে বিশৃঙ্খলা, অস্বস্তিতে শাহরুখপুত্র আরিয়ান
বিনোদন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৭:৪৫ পিএম
সংগৃহীত ছবি
বলিউডের অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। অতিরিক্ত ভিড়ের কারণে অস্বস্তিতে পড়েন শাহরুখ খানপুত্র আরিয়ান খান। একপর্যায়ে নিরাপত্তারক্ষীদেরও তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হিমশিম খেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে একে অনুষ্ঠান ছেড়ে চলে যান বেশ কয়েকজন তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার একটি অভিজাত রেস্তোরাঁয় জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন রাঘব জুয়াল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিয়ান খান, ববি দেওলসহ বলিউডের একাধিক তারকা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শেষ মুহূর্তে এক প্রভাবশালী রাজনীতিক ও সমাজকর্মীর সঙ্গে যৌথভাবে জন্মদিন উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দুই পক্ষের অতিথিরা একই ভেন্যুতে উপস্থিত হওয়ায় অতিরিক্ত ভিড় সৃষ্টি হয় এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

রাঘবের আমন্ত্রিত অতিথিরা ব্যক্তিগত পরিবেশে সময় কাটাতে চাইলেও অন্য পক্ষের অনেক অতিথি তারকাদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ভিড় করেন। আরিয়ান খান ও ববি দেওল পৌঁছানোর পর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে, অনেকেই অনুমতি ছাড়াই অনুষ্ঠানে প্রবেশ করে তারকাদের ঘিরে ধরেন।

সূত্রের দাবি, ভিড়ের মধ্যেও আরিয়ান খান নিজের নিরাপত্তার পাশাপাশি আশপাশের অন্যদের নিরাপত্তার বিষয়েও সতর্ক ছিলেন। তবে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে পড়ে যে একে একে বেশিরভাগ তারকাই অনুষ্ঠান ছেড়ে চলে যান।

এক অতিথির ভাষ্য, এমন পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিলেন না। আনন্দঘন আয়োজন শেষ পর্যন্ত অস্বস্তিকর অভিজ্ঞতায় পরিণত হয়।

ঘটনার পর এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাঘব জুয়াল। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাকেও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি কিল ও ব্যাডস অব বলিউড ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন রাঘব জুয়াল। আগামীতে তাকে কিং ছবিতে দেখা যাবে, যেখানে অভিনয় করছেন শাহরুখ খানও।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: