আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থন নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২০

এম এ রাজা, হবিগঞ্জ

সারাদেশ

মসজিদের মাইকে মাইকিং করে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের মধ্যে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সমর্থন করাকে কেন্দ্র করে দুই

2026-07-14T08:51:00+00:00
2026-07-14T08:51:00+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থন নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২০
এম এ রাজা, হবিগঞ্জ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৫১ এএম 
আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থন নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২০
মসজিদের মাইকে মাইকিং করে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের মধ্যে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সমর্থন করাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

সোমবার (১৩ জুলাই) রাতের এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় , আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সাপোর্ট করাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে  লোকজনকে জড়ো করা হলে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।



  বিষয়:   হবিগঞ্জ  আর্জেন্টিনা  ইংল্যান্ড 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: