নিখোঁজের পাঁচ মাস পর মাটি খুঁড়ে মিলল ইজিবাইক চালকের লাশ

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র হরিণটানা এলাকা থেকে নিখোঁজের ৫ মাস পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) দুপুরে খুলনার

2026-07-13T18:05:29+00:00
2026-07-13T18:05:29+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের পাঁচ মাস পর মাটি খুঁড়ে মিলল ইজিবাইক চালকের লাশ
খুলনা সংবাদদাতা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম 
নিখোঁজের পাঁচ মাস পর মাটি খুঁড়ে মিলল ইজিবাইক চালকের লাশ
খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র হরিণটানা এলাকা থেকে নিখোঁজের ৫ মাস পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে খুলনার হরিণটানা রেল সেতু সংলগ্ন ব্লু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে আটক করেছে।

আটক দম্পতি হলেন— মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রেল সেতু সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সঙ্গে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহ হতো। সোমবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। সকালে মুরাদ মোল্লা তার স্ত্রীকে মারধর করলে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন।

অভিযোগের এক পর্যায়ে ফাল্গুনী পুলিশকে জানান, তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে। পরবর্তীতে সেই ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দেন তিনি। ঘটনা শুনে পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে স্বামী মুরাদ মোল্লাকে আটক করে। পরে তাদের দেখানো স্থান থেকে চালক মারুফের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যালেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হরিণটানা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন মিলন বলেন, চালক মারুফ আসামিদের পূর্বপরিচিত ছিল। গত রমজানের যেকোনো একদিন রাতে ফোন করে মারুফকে বাসায় ডেকে আনা হয়। পরে তাকে ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই রাতেই বাড়ির উঠানে তাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। হত্যার পর ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয়।হরিণটানা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন আরো জানান এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।  


  বিষয়:   নিখোঁজ  পাঁচ মাস পর  মাটি খুঁড়ে মিলল  ইজিবাইক চালকের লাশ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: