অল্পের জন্য রক্ষা, ভৈরবে শতবর্ষী ভবন ধস

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের দুধ বাজার এলাকায় শত বছরের পুরোনো একটি ঝুঁকিপূর্ণ দুই তলা ভবনের একাংশ ধসে পড়েছে। রবিবার (১২

2026-07-13T16:12:56+00:00
2026-07-13T16:12:56+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
অল্পের জন্য রক্ষা, ভৈরবে শতবর্ষী ভবন ধস
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম 
ছবি ভোরের ডাক
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের দুধ বাজার এলাকায় শত বছরের পুরোনো একটি ঝুঁকিপূর্ণ দুই তলা ভবনের একাংশ ধসে পড়েছে। রবিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান দোকানদার ও পথচারীরা। ভবনটি আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অপসারণের জন্য একাধিকবার নোটিশ দিয়েছিল পৌর কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির কারণে বাজারে লোকসমাগম তুলনামূলক কম ছিল। ধসে পড়ার বিকট শব্দ শুনে নিচ তলায় থাকা কয়েকজন পাইকারি ডিম ব্যবসায়ী দ্রুত দোকান থেকে বেরিয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করেন।

প্রশাসন জানায়, ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত হিসেবে চিহ্নিত ছিল। ভবন অপসারণে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করে নিচ তলার দোকান ও ওপরের কক্ষগুলো গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

ঘটনার পর ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জননিরাপত্তার স্বার্থে সোমবার থেকেই পৌরসভার উদ্যোগে ভবনটি সম্পূর্ণ অপসারণের কাজ শুরু হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: