তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক আবদুল লতিফ মোল্লা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিকল্পনা সহকারী বিউটি দে ও মোজ্জামেল হকের সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন ভূঁইয়া, সহকারী পরিচালক চৌধুরী রাজীব মোস্তফা, ডা. সুবিমল চন্দ্র, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রতিনিধি সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি শংকর দুলাল দেব, কামারচাক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ এবং শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত কিশোর কুমার দেব, জান্নাতুল নাহার শিউলি ও ইতি চক্রবর্তীসহ অনেকে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জানানো হয়, পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মধ্যে রাজনগর উপজেলা জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে।