বরিশালের পথে প্রধানমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বৃক্ষরোপণসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টার

2026-07-13T10:51:24+00:00
2026-07-13T10:51:24+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
বরিশালের পথে প্রধানমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম 
সংগৃহীত ছবি

বৃক্ষরোপণসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টার পর রাজধানীর গুলশানের সরকারি বাসভবন থেকে তিনি যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বরিশালে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কার্যক্রম শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সরকারি সূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের তীরে বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। পরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গত কয়েক দিন ধরেই বিএনপির নেতা-কর্মীরা নগরজুড়ে আনন্দ মিছিল, সমাবেশ ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।


রোববার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরীর সদর রোডে সমবেত হন। স্লোগান ও র‍্যালির মধ্য দিয়ে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় নেতাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বরিশালের উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

এদিন সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে অশ্বিনীকুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগেও নগরীতে পৃথক র‍্যালি অনুষ্ঠিত হয়।

দুপুরে জেলা দক্ষিণ বিএনপির আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল হোসেন এমপি। এতে সদস্যসচিব আবুল কালাম শাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সরওয়ারের নেতৃত্বে বের হওয়া আরেকটি মিছিলে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির বহু নেতা-কর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে সফর উপলক্ষে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: