শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আ. রহিম বেপারীকে (৬৮) নাশকতা মামলায় গ্রেপ্তার

2026-07-12T20:20:17+00:00
2026-07-12T20:20:17+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:২০ পিএম 
আ. রহিম বেপারী
মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আ. রহিম বেপারীকে (৬৮) নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আ. রহিম বেপারী উপজেলার ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত নডু বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে আ. রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে নিজ দপ্তরে বসে পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।  দায়িত্ব পালনরত অবস্থায় চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আ. রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।



  বিষয়:   নাশকতা মামলা  ইউপি চেয়ারম্যান  গ্রেপ্তার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: