প্রতারণা মামলা : তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রী তানজিন তিশাকে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে সমন

2026-07-12T20:09:32+00:00
2026-07-12T20:10:17+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
বিনোদন
প্রতারণা মামলা : তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
বিনোদন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৮:১০ পিএম
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রী তানজিন তিশাকে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

রবিবার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করা হয়। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়।

পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আদালত সমন জারির আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।’


  বিষয়:   প্রতারণা মামলা  তানজিন তিশা  আদালত  হাজিরের নির্দেশ 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: