ফেসবুকের পুরোনো ছবিতেই বিভ্রান্তি, মুখ খুললেন নাদিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

আর্জেন্টিনার সব ম্যাচ গ্যালারিতে বসে দেখছেন—এমন ধারণা ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। তাঁর ভাষ্য, প্রথম

2026-07-12T16:49:58+00:00
2026-07-12T16:50:24+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
বিনোদন
ফেসবুকের পুরোনো ছবিতেই বিভ্রান্তি, মুখ খুললেন নাদিয়া
বিনোদন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার সব ম্যাচ গ্যালারিতে বসে দেখছেন—এমন ধারণা ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। তাঁর ভাষ্য, প্রথম ম্যাচটি সরাসরি দেখলেও পরবর্তী বেশ কয়েকটি ম্যাচে যেতে পারেননি। আগের তোলা ছবি ফেসবুকে পোস্ট করায় অনেকেই ভুল বুঝে খবর প্রকাশ করেছেন। টিকিটের সংকটের কারণেই সব ম্যাচ মাঠে বসে দেখা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাদিয়া আহমেদের সাম্প্রতিক কয়েকটি ছবি ও ভিডিও পোষ্ট করেছেন, নাদিয়া ও তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈম যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর্জেন্টিনার একাধিক ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন এবং সেসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়, এরপর শেষ ষোলোর ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁদের গ্যালারিতে দেখা গেছে। ম্যাচ শেষে নাদিয়া নিয়মিত ছবি ও উচ্ছ্বাসের বার্তাও প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাদিয়া আহমেদের ছবি ও ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে—তিনি কি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচই গ্যালারিতে বসে দেখছেন?

পোস্ট করা বেশির ভাগ ছবিতেই নাদিয়ার সঙ্গে তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈমকে দেখা গেছে। আর এসব ছবি ঘিরে খবরের শিরোনাম হচ্ছেন তাঁরা। কেউ কেউ লিখেছেন, ‘আবার সরাসরি খেলা দেখলেন নাদিয়া দম্পতি’, কেউ লিখছেন, ‘গ্যালারিতে মেসিদের জয় উদ্‌যাপন দেখলেন নাদিয়া’। এই অভিনেত্রী জানালেন, অনেকেই তাঁর সঙ্গে কথা না বলেই খবর প্রকাশ করেছেন।

নাদিয়া জানান, তিনি সরাসরি সব কটি খেলা দেখেননি। এমনকি আজ আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের খেলাও দেখেননি। আগের ছবি পোস্ট করেছেন। আগের মতো আজও অনেকেই মনে করেছেন খেলা দেখেছি। এ নিয়ে কেউ কথাও বলেনি আমাদের সঙ্গে, যারা লিখছে লিখুক। তবে আজ আমরা না দেখলেও আমার বোন ও তার জামাই খেলা দেখতে গিয়েছিল।

আর্জেন্টিনার সমর্থক অভিনেত্রী নাদিয়া আহমেদ। তিনি আর্জেন্টিনার প্রথম ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন। সেই সময় একাধিক ছবিও পোস্ট করেছিলেন। তার পর থেকেই আর্জেন্টিনার খেলা হলে নিয়মিত গ্যালারিতে ফ্রেমবন্দী হওয়া ছবি ফেসবুকে পোস্ট করেন নাদিয়া। এসব ছবি ঘিরে খবরের শিরোনাম হচ্ছেন এই অভিনেত্রী। 

পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হবে। খেলাগুলো দেখবেন কি না, তা জানতে চাইলে নাদিয়া বলেন, আমাদের টিকিট করা নেই। টিকিট পাওয়া কঠিন। হয়তো আর সরাসরি খেলা দেখা হবে না।

এই অভিনয়শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: