টানা ২০ ঘণ্টা পানির নিচে শুটিং, অভিজ্ঞতা জানালেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তাঁর আসন্ন প্যান-ইন্ডিয়ান নারীপ্রধান অ্যাকশন সিনেমা ‘মাইসা’-এর জন্য পানির নিচে টানা প্রায় ২০ ঘণ্টা শুটিং করে

2026-07-12T19:12:09+00:00
2026-07-12T19:36:26+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
বিনোদন
টানা ২০ ঘণ্টা পানির নিচে শুটিং, অভিজ্ঞতা জানালেন রাশমিকা
বিনোদন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি
ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তাঁর আসন্ন প্যান-ইন্ডিয়ান নারীপ্রধান অ্যাকশন সিনেমা ‘মাইসা’-এর জন্য পানির নিচে টানা প্রায় ২০ ঘণ্টা শুটিং করে আলোচনায় এসেছেন। কোনো বডি ডাবলের সহায়তা ছাড়াই জটিল আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সিনেমাটির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের নেপথ্যের (বিটিএস) কিছু ছবি ও একটি ঝলক প্রকাশ করেন। তাঁদের দাবি, ‘মাইসা’য় ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারীপ্রধান চরিত্রকে কেন্দ্র করে বৃহৎ পরিসরের আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স নির্মাণ করা হয়েছে। দুই দিন ধরে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে এই দৃশ্যের শুটিং সম্পন্ন করেন রাশমিকা।

নির্মাতারা জানান, বিপজ্জনক এই অ্যাকশন দৃশ্যে কোনো ডামি বা বডি ডাবল ব্যবহার করেননি রাশমিকা। ভারী পোশাক পরে পানির নিচে শ্বাস নিয়ন্ত্রণের পাশাপাশি জটিল অ্যাকশন কোরিওগ্রাফিও নিজেই সম্পন্ন করেছেন তিনি। এ জন্য কয়েক মাস বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে অভিনেত্রীকে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে রাশমিকা লেখেন, জানি, কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না, কারণ আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।

রাবিন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ একটি উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত আবেগঘন অ্যাকশন থ্রিলার। ছবিটিতে একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। নির্মাতাদের ভাষ্য, সিনেমাটির আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স ভারতীয় চলচ্চিত্রে প্রযুক্তিগত ও নির্মাণশৈলীর নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।

বর্তমানে ‘মাইসা’র পাশাপাশি তেলেগু সিনেমা ‘রনাবালি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা। চলতি বছরের শেষ নাগাদ ‘মাইসা’ মুক্তির পরিকল্পনা রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: