বক্স অফিসে সামান্থার বাজিমাত, প্রথমবার ১০০ কোটির ক্লাবে

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত নারীপ্রধান তেলেগু সিনেমা ‘মা

2026-07-12T20:03:52+00:00
2026-07-12T20:11:03+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
বিনোদন
বক্স অফিসে সামান্থার বাজিমাত, প্রথমবার ১০০ কোটির ক্লাবে
বিনোদন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৮:১১ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত নারীপ্রধান তেলেগু সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’। একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে প্রথম নজির স্থাপন করেছে ছবিটি। তবে এই সাফল্য উদযাপনের বদলে মুক্তির আগে সিনেমাটি নিয়ে যে নেতিবাচক ধারণা ছিল, সেই অভিজ্ঞতার কথাই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সিনেমাটির নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সর্বশেষ বক্স অফিস আয়ের হিসাব সামান্থাকে দেখান। স্ক্রিন আনলক করেই আয় ১০০ কোটি রুপি ছাড়ানোর খবর দেখে বিস্মিত হন অভিনেত্রী। পরে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমরা ১০০ কোটি করেছি।’

ভিডিওটির ক্যাপশনে সামান্থা জানান, সিনেমাটি মুক্তির আগে অনেকেই এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি একজন প্রদর্শক তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে আগ্রহী হন না।

সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’-এর এই সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি দর্শক এবং প্রদর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু এবং হিমান্ক রেড্ডি দুভুরু। গত ১৯ জুন মুক্তির পর ছবিটি বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে বলে জানা গেছে।

সিনেমাটিতে সামান্থার সঙ্গে আরও অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী এবং আনন্দ।

এদিকে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখবর পেয়েছেন সামান্থা। গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করা এই অভিনেত্রী সম্প্রতি জানান, তাদের সংসারে নতুন অতিথি আসছে। প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: