হানিমুনে নতুন চমক, আমির-গৌরীর সঙ্গে দুই সন্তান

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। বিয়ের এক সপ্তাহ না পেরোতেই মধুচন্দ্রিমায় পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেতা

2026-07-12T17:25:58+00:00
2026-07-12T17:25:58+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
বিনোদন
হানিমুনে নতুন চমক, আমির-গৌরীর সঙ্গে দুই সন্তান
বিনোদন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। বিয়ের এক সপ্তাহ না পেরোতেই মধুচন্দ্রিমায় পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী গৌরী স্প্র্যাট।  তবে এই সফর শুধু নবদম্পতির নয়, তাদের সঙ্গে রয়েছেন দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরী। তাদের সঙ্গে আছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এর ছেলে আজাদ রাও খান এবং গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, সফরের শুরুতে মেলবোর্নে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। এরপর গৌরী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিনের অবকাশযাপনে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই সফরের উদ্দেশ্য শুধু হানিমুন নয়; বরং নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানো এবং দুই সন্তানের মধ্যে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করা।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ের পর নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, পালি হিলের বর্তমান বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। পরে চলতি মাসের ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: