চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

‘তরুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে

2026-07-12T17:48:22+00:00
2026-07-12T17:48:22+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪৮ পিএম 
ছবি : ভোরের ডাক
‘তরুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা দপ্তর উদ্যোগে রবিবার (১২ জুলাই) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।  

এসময় জেলা প্রশাসক বলেন, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে সচেতনতা বাড়িয়ে প্রত্যেক পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির  মো. হাসিবুস সাত্তার, ড্যাবের জেলা সভাপতি ডা. ময়েজ উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক গোলাম  মোস্তফা মন্টু, কামাল সুকরানা, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা তানজিলা খাতুন প্রমুখ।

এর আগে থিম সং ও ডকুমেন্টরী প্রদর্শিত করা হয়। শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় শিবগঞ্জ উপজেলা, সদর ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  বিশ্ব জনসংখ্যা দিবস 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: