চাকরির স্বপ্ন ভেঙে দিল ট্রেন, ইন্টারভিউয়ের পথেই প্রাণ হারালেন রাকিব

অনলাইন ডেস্ক

রাজধানী

চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বেরিয়েছিলেন মো. রাকিব (২৮)। তবে গন্তব্যে পৌঁছানো হয়নি তার। রাজধানীর কুড়িল বিশ্বরোড

2026-07-12T16:02:15+00:00
2026-07-12T16:02:15+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
রাজধানী
চাকরির স্বপ্ন ভেঙে দিল ট্রেন, ইন্টারভিউয়ের পথেই প্রাণ হারালেন রাকিব
অনলাইন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম 
সংগৃহীত ছবি
চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বেরিয়েছিলেন মো. রাকিব (২৮)। তবে গন্তব্যে পৌঁছানো হয়নি তার। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে তিনি নিজের কাজের উদ্দেশ্যে কুড়িল রেলগেট এলাকার রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। ট্রেনের ঢাক্কায় গুরুতর আহত হন। এরপর রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সকাল ৮টা ১০ মিনিটে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
 
​দুর্ঘটনার পর রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আবু রায়হান নামে এক পথচারী। তিনি জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল।

নিহত রাকিব মাথায় ছাতা দিয়ে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। মাথায় ছাতা থাকার কারণে সম্ভবত তিনি ট্রেনের হর্ন বা শব্দ শুনতে পাননি। ফলে এ দুর্ঘটনা ঘটছে। 

নিহতের বাবা জানান, রাকিব সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। নিজ গ্রাম থেকে একটি চাকরির উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছিলেন এবং আজ সকালেসেই কাঙ্ক্ষিত চাকরির ইন্টারভিউ বা কাজের উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছিলেন।

​​ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: