উপকেন্দ্রে আগুন, অন্ধকারে রাজধানীর একাংশ—বিদ্যুৎ ফেরার অপেক্ষা

রাজধানী

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর স্বাভাবিক ছন্দে হঠাৎ ছেদ ফেলেছে বিদ্যুৎ বিপর্যয়। এফডিসি মোড়ের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর শনিবার দুপুর থেকে

2026-07-11T19:46:43+00:00
2026-07-11T19:46:43+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
রাজধানী
উপকেন্দ্রে আগুন, অন্ধকারে রাজধানীর একাংশ—বিদ্যুৎ ফেরার অপেক্ষা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর স্বাভাবিক ছন্দে হঠাৎ ছেদ ফেলেছে বিদ্যুৎ বিপর্যয়। এফডিসি মোড়ের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর শনিবার দুপুর থেকে তেজগাঁও, বাংলামোটর, কারওয়ান বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত সাবস্টেশনটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ফিডারগুলো বন্ধ করে দেওয়া হয়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, সাবস্টেশনে আগুনের কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের এলাকায় দুপুর থেকে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থার (সোর্সিং) মাধ্যমে কিছু এলাকায় ইতিমধ্যে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে।

সামগ্রিক বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির একজন পরিচালক বলেন, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের প্রকৌশলীরা দুর্ঘটনাস্থলে নিরলস কাজ করে যাচ্ছেন।

বড় ধরনের ত্রুটি মেরামত করতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজ রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


  বিষয়:   উপকেন্দ্রে আগুন  অন্ধকারে রাজধানীর একাংশ  বিদ্যুৎ ফেরার অপেক্ষা 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: