টানা বৃষ্টিতে নাকাল রাজধানী, সড়কে চরম ভোগান্তি

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় নগরীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।রোববার

2026-07-12T12:01:23+00:00
2026-07-12T12:01:23+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
রাজধানী
টানা বৃষ্টিতে নাকাল রাজধানী, সড়কে চরম ভোগান্তি
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:০১ পিএম 
ফাইল ছবি। সংগৃহীত
টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় নগরীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

রোববার (১২ জুলাই) সকাল থেকেও বৃষ্টির ধারা অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বাসে উঠতে রীতিমতো হুড়োহুড়ি করতে হচ্ছে যাত্রীদের। অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করেও বাসে উঠতে না পেরে বৃষ্টিতে ভিজে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন বাস স্টপেজে তৈরি হয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। গণপরিবহনে বসার আসন তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জায়গা পেতেও যাত্রীদের সংগ্রাম করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগছে নগরবাসীর।

সরেজমিনে আরও দেখা গেছে, বাসস্ট্যান্ডগুলোতে ছাতা হাতে কিংবা ভিজে অবস্থায় যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বাস এলেই ওঠার জন্য শুরু হয় প্রতিযোগিতা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুধু ঢাকা নয়, সারা দেশেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

ফলে চলমান বৃষ্টিজনিত ভোগান্তি দিনভর অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।



  বিষয়:   ঢাকা বৃষ্টি  টানা বৃষ্টি  রাজধানীর জলাবদ্ধতা  ঢাকার যানজট  বৃষ্টিতে দুর্ভোগ  আবহাওয়া অধিদপ্তর  ৯৭ মিলিমিটার বৃষ্টি  গণপরিবহন সংকট 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: