নওগাঁয় আমানতের টাকা ফেরতের দাবিতে এনজিও গ্রাহকদের বিক্ষোভ

নওগাঁ সংবাদদাতা

সারাদেশ

নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। শনিবার (১১ জুলাই)

2026-07-11T20:14:56+00:00
2026-07-11T20:14:56+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় আমানতের টাকা ফেরতের দাবিতে এনজিও গ্রাহকদের বিক্ষোভ
নওগাঁ সংবাদদাতা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম 
ছবি ভোরের ডাক
নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। শনিবার (১১ জুলাই) সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামে সমতা এনজিওর প্রধান কার্যালয় এবং পরিচালক শাহিনুর রহমান শাহীনের বাসভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে নওগাঁ সদর থানা পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন।

এ সময় গ্রাহকদের একটি প্রতিনিধি দল পরিচালক শাহিনুর রহমান শাহীনের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সমতা এনজিওতে প্রায় ১৮০ কোটি টাকা এবং নেসডো এনজিওতে প্রায় ৬০ কোটি টাকা গ্রাহকের আমানত রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আমানতের টাকা ও লভ্যাংশ পরিশোধ করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠান পুনরায় সচল করতে পারলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে অর্থ পরিশোধের আশ্বাস দেন তিনি।

অন্যদিকে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ২০২৫ সাল থেকে এনজিও কর্তৃপক্ষ লভ্যাংশ প্রদান বন্ধ করে দেয় এবং পরিচালক শাহিনুর রহমান শাহীন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। পরে টাকা ফেরতের দাবিতে একাধিক মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিনে মুক্তির পর তিনি বকেয়া লভ্যাংশের অর্ধেক পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। এরপর আরও সময় চাইলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কোনো অর্থ ফেরত না পাওয়ায় গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন।

খবর পেয়ে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি আইনগতভাবে সমাধানের আশ্বাস দেন। পরে শাহিনুর রহমান শাহীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কর্মসূচি শেষে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত আমানতের টাকা ফেরত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: