দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির

2026-07-11T19:51:24+00:00
2026-07-11T19:51:47+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
দিনাজপুর সংবাদদাতা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৭:৫১ পিএম
ছবি ভোরের ডাক
দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাদের সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর-দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভোরে এক নারী ও তিন পুরুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত সদস্যরা তাদের বাধা দেন। ফলে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। পরে চারজনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং পুরুষদের একজন প্রতিবন্ধী।

বিজিবির তথ্যমতে, চারজনই বাংলাদেশি নাগরিক। তারা হলেন, খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইলের কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের গণি মোল্লা (৩৫)।

বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে তারা কাজের সন্ধানে ভারতে যান। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাভোগ করেন। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়।

ঘটনার পর বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: