বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সহায়তা কার্যক্রম: ত্রাণ প্রতিমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, দেশের যেখানেই দুর্যোগ দেখা দিচ্ছে, সেখানেই সরকার দ্রুত সহায়তা

2026-07-11T19:35:09+00:00
2026-07-11T19:35:09+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সহায়তা কার্যক্রম: ত্রাণ প্রতিমন্ত্রী
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম 
ছবি : ভোরের ডাক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, দেশের যেখানেই দুর্যোগ দেখা দিচ্ছে, সেখানেই সরকার দ্রুত সহায়তা নিয়ে পৌঁছে দিচ্ছে। বন্যাকবলিত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১১ জুলাই) ফটিকছড়ির বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ এবং নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদাপুকুর এলাকায় হালদা নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফটিকছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে শুকনো খাবারসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। একই সঙ্গে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, শুধু ফটিকছড়ি নয়, দেশের যেসব অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকাতেও সরকার সমন্বিতভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, শপথ গ্রহণের পরদিন থেকেই তিনি ফটিকছড়ির বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখানোর জন্যই তিনি প্রতিমন্ত্রীকে ফটিকছড়িতে নিয়ে এসেছেন। প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা এবং নদীভাঙন মোকাবেলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।



  বিষয়:   বন্যার্তদের পাশে সরকার  প্রধানমন্ত্রীর নির্দেশনা  চলছে সহায়তা কার্যক্রম  ত্রাণ প্রতিমন্ত্রী 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: