‘অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল’—পরীমণির বিস্ফোরক অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন

চার বছর আগে আলোচিত গ্রেপ্তারের ঘটনায় নতুন করে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর

2026-07-11T15:54:01+00:00
2026-07-11T15:54:01+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিনোদন
‘অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল’—পরীমণির বিস্ফোরক অভিযোগ
বিনোদন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম 
ফাইল ছবি
চার বছর আগে আলোচিত গ্রেপ্তারের ঘটনায় নতুন করে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় অভিযান চালানোর পর তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। একই সঙ্গে তিনি রাষ্ট্রের কাছে এ ঘটনার জবাব ও ন্যায়বিচার দাবি করেছেন।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম ওই অভিযানের বিষয়ে বক্তব্য দেন। তিনি দাবি করেন, পরীমণীকে গ্রেপ্তারের নির্দেশ এসেছিল তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে। খাইরুল ইসলামের ভাষায়, শুরু থেকেই তিনি এ অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এখনও মনে করেন, দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড।

এই বক্তব্যের পর শনিবার (১১ জুলাই) সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমণি। তিনি বলেন, ওই ঘটনা একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে তার জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার দাবি, দীর্ঘ সময় অভিযান চালানোর পর তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় এবং পরে মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ২৮ দিন কারাগারে রাখা হয়।

পরীমণি বলেন, সেই সময়ের অভিজ্ঞতা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে স্থায়ী ক্ষত তৈরি করেছে। তবে সময়ের ব্যবধানে সত্য প্রকাশ্যে আসতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেরিতে হলেও তার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ ঘটনার একটি ভিন্ন দিক জানতে পেরেছে।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের মূল্যবান সময় কি আর ফিরে পাওয়া সম্ভব? তাকে ঘিরে মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।

তবে তিনি প্রতিশোধ নয়, সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান। ভবিষ্যতে আর কোনো নির্দোষ ব্যক্তি যেন এমন পরিস্থিতির শিকার না হন, সেটিই তার প্রত্যাশা বলে উল্লেখ করেন।

সবশেষে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, অতীতের ক্ষত নয়, কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান।

এদিকে, খাইরুল ইসলাম ও পরীমণির উত্থাপিত অভিযোগের বিষয়ে তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: