জিতের ‘বিপ্লবী’ আসছে নির্ধারিত দিনে, মুক্তি স্থগিত দেবের ছবির

বিনোদন ডেস্ক

বিনোদন

টালিউডে স্বাধীনতা দিবসকে ঘিরে মুক্তির সূচিতে এসেছে বড় পরিবর্তন। জিত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তির

2026-07-10T19:18:54+00:00
2026-07-10T19:19:33+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বিনোদন
জিতের ‘বিপ্লবী’ আসছে নির্ধারিত দিনে, মুক্তি স্থগিত দেবের ছবির
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি
টালিউডে স্বাধীনতা দিবসকে ঘিরে মুক্তির সূচিতে এসেছে বড় পরিবর্তন। জিত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ১৪ আগস্ট। একই সময়ে মুক্তির পরিকল্পনায় থাকা দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিচালক পথিকৃৎ বসুর নির্মাণে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমাটি স্বাধীনতা সংগ্রামী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের জীবন অবলম্বনে নির্মিত। দীর্ঘদিন ধরেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। সব ধরনের নির্মাণকাজ শেষ হওয়ায় নির্ধারিত তারিখেই এটি প্রেক্ষাগৃহে আসছে।

অন্যদিকে, দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ও আগস্টে মুক্তির আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দেব জানান, দর্শকদের কাছে ছবিটি সর্বোচ্চ মানে পৌঁছে দিতেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, প্রতিটি ছবিরই একটি সঠিক সময় থাকে এবং ভক্তদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান।

দুই ছবিরই প্রযোজক প্রদীপ কুমার নন্দী বলেন, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর সব কাজ শেষ হওয়ায় এটি ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে। তবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র পোস্ট-প্রোডাকশনের কাজ এখনও চলমান থাকায় মুক্তির নতুন তারিখ পরে জানানো হবে।

এদিকে, টালিউডে একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি না দেওয়ার বিষয়ে প্রযোজক ও পরিবেশকদের মধ্যে আগে থেকেই একটি সমঝোতা রয়েছে। ফলে দেবের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে সেই সমঝোতারও প্রভাব থাকতে পারে বলে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: