চলচ্চিত্র অনুদানের জন্য নতুন কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যাঁরা

অনলাইন ডেস্ক

বিনোদন

কে পাচ্ছেন চলচ্চিত্র অনুদান—এ নিয়ে অপেক্ষার মধ্যে নতুন কমিটি গঠন করল সরকার। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রদানের জন্য ১১ সদস্যের

2026-07-10T17:32:42+00:00
2026-07-10T17:33:37+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বিনোদন
চলচ্চিত্র অনুদানের জন্য নতুন কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যাঁরা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি
কে পাচ্ছেন চলচ্চিত্র অনুদান—এ নিয়ে অপেক্ষার মধ্যে নতুন কমিটি গঠন করল সরকার। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রদানের জন্য ১১ সদস্যের কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী গঠিত এ কমিটিতে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (চলচ্চিত্র)।

সরকারি সদস্যদের পাশাপাশি কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক সরদার সানিয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান বাছাই কমিটির সুপারিশ ও পর্যালোচনাপূর্বক, সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫ (সংশোধিত) এর আলোকে এই কমিটি ২০২৫-২৬ অর্থবছরে অনুদান প্রদান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছিল, প্রতিবছর জুন মাসের মধ্যেই সরকারি চলচ্চিত্র অনুদান ঘোষণার প্রচলন থাকলেও কমিটি গঠন না হওয়ায় ২০২৫–২৬ অর্থবছরের অনুদান ঘোষণা পিছিয়ে যায়। সেই আলোচনার মধ্যেই অবশেষে নতুন অনুদান কমিটি গঠনের ঘোষণা এলো।


  বিষয়:   চলচ্চিত্র  অনুদান  কমিটি ঘোষণা  দায়িত্ব পেলেন যাঁরা 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: