ঢাকা কাঁপাতে আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য আবারও সুখবর নিয়ে আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০

2026-07-10T17:31:38+00:00
2026-07-10T17:31:38+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
বিনোদন
সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস
ঢাকা কাঁপাতে আসছেন আতিফ আসলাম
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য আবারও সুখবর নিয়ে আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিট এলাকার ক্রিকেটারস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। আতিফের সুরের মূর্ছনায় মাতোয়ারা হওয়ার পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’, যা সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক স্মরণীয় আয়োজন।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম। পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা – ২৪ জুলাই, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গেট বন্ধ করে দেওয়া হবে। বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, এটি চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন। তার ভাষায়, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।

এদিকে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তারা mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Claim’ প্রক্রিয়া সম্পন্ন করলে যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা টিকিটের অর্থ ফেরতের আবেদন করেছিলেন কিন্তু এখনো রিফান্ড পাননি, তারাও চাইলে একই ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই কনসার্টটি মূলত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে আয়োজকরা প্রতিশ্রুতি দেন, উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৪ জুলাই অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: