সাজেক থেকে ফিরলেন আটকা পড়া পর্যটকরা, আপাতত বন্ধ থাকছে ভ্রমণ

অনলাইন ডেস্ক

সারাদেশ

টানা বৃষ্টিতে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া সব পর্যটক নিরাপদে ফিরেছেন। তবে সড়কের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া

2026-07-10T15:41:33+00:00
2026-07-10T15:41:33+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
সাজেক থেকে ফিরলেন আটকা পড়া পর্যটকরা, আপাতত বন্ধ থাকছে ভ্রমণ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম 
সংগৃহীত ছবি
টানা বৃষ্টিতে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া সব পর্যটক নিরাপদে ফিরেছেন। তবে সড়কের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণ সাময়িকভাবে বন্ধ থাকবে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে সাজেক ত্যাগ করেন আটকে পড়া পর্যটকরা। সকাল সাড়ে ১১টার দিকে তারা খাগড়াছড়ি পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ।

তিনি জানান, টানা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি নেমে যাওয়ায় শুক্রবার সকালে বাকি সব পর্যটক নিরাপদে সাজেক ছাড়তে সক্ষম হয়েছেন। বর্তমানে সাজেকে কোনো পর্যটক অবস্থান করছেন না।

জানা গেছে, টানা বর্ষণের কারণে প্রায় ৬০০ পর্যটক সাজেকে আটকা পড়েছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার প্রায় ১৫০ জন ফিরে গেলেও বাকি সবাই শুক্রবার সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় নিচে নেমে আসেন।

এর আগে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, সোমবার ও মঙ্গলবার সকালে ভ্রমণে যাওয়া পর্যটকেরা ভারী বৃষ্টির কারণে ফেরার পথে বিপাকে পড়েন। টানা বর্ষণে সাজেক-খাগড়াছড়ি সড়কের অন্তত দুটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তারা সাজেকে আটকা পড়েন। পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: