হাটহাজারীতে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

হাটহাজারীতে বিলে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবা আজম (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে

2026-07-10T15:41:18+00:00
2026-07-10T15:41:18+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম 
সংগৃহীত ছবি
হাটহাজারীতে বিলে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবা আজম (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী। 

শুক্রবার (১০ জুলাই) সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া
এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজম একই এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় টেইলার্স দোকানি। তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজম শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে বাড়ির পাশে নিজের মেয়েকে নিয়ে মাছ ধরতে যায়। তখন ২/৩ জন লোকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা আজমকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজমকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। 

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ শুক্রবার দুপুর ২টার দিকে এ প্রতিবেদককে জানান, সকালে বাড়ির পাশে জমিতে মাছ ধরতে গিয়ে কথা কাটাকাটির জেরে আজমকে হত্যা করে। তবে মাছ ধরার ঘটনা নিয়ে নয়। জায়গা-জমির জেরে তাকে হত্যা করা হয়েছে।


  বিষয়:   হাটহাজারী  মেয়ের সামনে  বাবাকে কুপিয়ে হত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: