দ্বিতীয় বিয়ের গুঞ্জন ঘিরে অপু বিশ্বাস, ঘনিষ্ঠজনরা যা বললেন

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি

2026-07-08T20:37:55+00:00
2026-07-08T20:37:55+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
বিনোদন
দ্বিতীয় বিয়ের গুঞ্জন ঘিরে অপু বিশ্বাস, ঘনিষ্ঠজনরা যা বললেন
বিনোদন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি নাকি সিঙ্গাপুরে গোপনে বিয়ে করেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন। বিষয়টির সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তিনি বলেন, খবরটি সত্য হলে অপুকে শুভেচ্ছা জানাবেন, আর গুঞ্জন হলে তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার ভাষ্য, অপু নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা দিয়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

একই সাক্ষাৎকারে গৌতম সাহা আরও দাবি করেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কঠিন মানসিক সময় পার করেছিলেন। সে সময় তিনি অভিনেত্রীর পাশে ছিলেন এবং নিয়মিত কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহ দিয়েছেন। তবে পরে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। যদিও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।

তবে গৌতম সাহার বক্তব্যের সঙ্গে একমত নন অভিনেত্রীর বর্তমান কোরিওগ্রাফার মাহফুজ কাদরী। তিনি বলেন, গৌতম সাহা দীর্ঘদিন ধরে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না, তাই তার বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি অবগত নন। এমন বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো।

মাহফুজ কাদরীর দাবি, অপু বিশ্বাস এখন ছেলে আব্রাহাম খান জয় ও নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। কাজের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত ভ্রমণে বিদেশে গেলেও বিষয়টি শাকিব খান ও তার পরিবারের জানা থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দ্বিতীয় বিয়ের গুঞ্জনের কোনো সত্যতা নেই বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে অপু বিশ্বাস যদি এমন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেটি তিনি নিজেই সবার সঙ্গে প্রকাশ করবেন।

এদিকে দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: