অবিশ্বাস্য জয়, উচ্ছ্বাসে ভাসলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

বিনোদন

আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন দেশের কোটি সমর্থকের মতোই জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাও। সামাজিক মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায়

2026-07-08T15:08:27+00:00
2026-07-08T15:08:27+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন
অবিশ্বাস্য জয়, উচ্ছ্বাসে ভাসলেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:০৮ পিএম 
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন দেশের কোটি সমর্থকের মতোই জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাও। সামাজিক মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি দলের লড়াকু মানসিকতা ও দারুণ প্রত্যাবর্তনের প্রশংসা করে নিজের আবেগ প্রকাশ করেছেন। তার সেই মন্তব্য ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনার।

চলতি ফুটবল বিশ্বকাপের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে পুরো ফুটবল বিশ্ব। মাঠের সেই উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের সাধারণ ফুটবলপ্রেমীদেরও। তবে শুধু সাধারণ দর্শকই নন, আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। 

‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি’‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি’
সেই তালিকায় অগ্রভাগে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তুমুল উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন এই তারকা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ আনন্দঘন ছবি পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশ্যে মনের অনুভূতি শেয়ার করেন তিনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’ 

পূর্ণিমার কথায়, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’ 

প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সাথে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।


  বিষয়:   আর্জেন্টিনা  অভিনেত্রী পূর্ণিমা 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: