বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মা হলেন সুস্মিতা রায়

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতন, কয়েক মাস আগে প্রাক্তন স্বামী সব্যসাচীর বিরুদ্ধে বিকৃত যৌনচারের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়ে পঞ্চম বিয়ের

2026-07-07T20:18:10+00:00
2026-07-07T20:18:10+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
বিনোদন
বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মা হলেন সুস্মিতা রায়
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতন, কয়েক মাস আগে প্রাক্তন স্বামী সব্যসাচীর বিরুদ্ধে বিকৃত যৌনচারের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়ে পঞ্চম বিয়ের খবর দেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুস্মিতা রায়। নতুন বিয়ের সাড়ে তিন মাস পর মা হলেন সুস্মিতা। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, চলতি বছরের ৬ মার্চ ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা। মঙ্গলবার (৭ জুলাই) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মা হওয়ার খবর জানান সুস্মিতা।

তবে পুত্র না কি কন্যার মা-বাবা হয়েছেন, তা এখনই প্রকাশ করতে চান না সুস্মিতা-শুভাশিস দম্পতি। শুভাশিস দে ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, মা আর বাচ্চা দু’জনেই সুস্থ আছে। সোমবার সকালে সন্তানের জন্ম দিয়েছে সুস্মিতা। আগামী ৯ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পাবে। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পরই সবকিছু জানাব। এখনই আর কিছু বলতে চাই না।

আবেগঘন পোস্টে সুস্মিতা জানান, এই মাতৃত্বের পেছনে রয়েছে দীর্ঘ সাত বছরের অপেক্ষা, সংগ্রাম ও বেদনার গল্প। ২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তান হারানোর স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি লেখেন, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।

প্রথম সন্তানের করুণ অভিজ্ঞতার কারণে এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার কাছ থেকে আড়ালেই রেখেছিলেন বলে জানান সুস্মিতা। সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি।

পোস্টে স্বামী শুভাশিস দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাক শোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।

জানা গেছে, বিয়ের সময় সুস্মিতা প্রায় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে হিসেবে বিয়ের সাড়ে তিন মাসের মাথায় সন্তান জন্ম দেন তিনি।

টালিউড অভিনেতা সায়কের প্রাক্তন বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় অতীতে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনা ও ট্রলের শিকার হয়েছেন। বিশেষ করে তার পঞ্চম বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে সব বিতর্ক পেছনে ফেলে মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: